প্রকাশের তারিখঃ Nov 26, 2025 ইং
নির্বাচন পর্যন্ত ব্যাংকারদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কঠোর সীমাবদ্ধতা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। একান্ত অপরিহার্য কারণ ছাড়া কোনো ব্যাংক-কম্পানির কর্মকর্তা-কর্মচারী বিদেশে যেতে পারবেন না বলে স্পষ্ট নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (২৬ নভেম্বর) ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এই নির্দেশনা জারি করে।
এতে বলা হয়েছে, নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ব্যাংক-কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অত্যাবশ্যক কারণ ছাড়া দেশের বাইরে ভ্রমণ থেকে বিরত থাকবেন।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নির্দেশনা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।
এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
Copyright © 2026 All rights reserved.